Deloer HossainMohin বিশেষ প্রতিনিধি
নিলয় কুমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে ট্যুর অপারেটর'বেঙ্গল ভিস্তা'র নির্বাহী পরিচালক। বিশ্ব ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা তাকে বিভিন্ন দেশে নিয়ে গেছে। ভ্রমণের অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কাজের জন্য তিনি পরিচিত।
Nilay Kumar Biswas অভিযাত্রিক
মোছা. নুরজাহান খাতুন বৃষ্টি, নোটো পোষ্টের জুনিয়র রিপোর্টার। তাঁর আগ্রহের মূল বিষয়: গ্রামীণ জীবন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য। এছাড়াও তিনি শিক্ষা ও সমাজভিত্তিক উদ্যোগ নিয়ে প্রতিবেদন লেখেন।
Mst Nurjahan Khatun Bristy জুনিয়র রিপোর্টার
ময়মনসিংহে জন্ম নেওয়া এই সাংবাদিক ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি গাজীপুরের শিল্পাঞ্চল নিয়ে কাজ করছেন। তাঁর সাংবাদিকতার মূল আগ্রহের বিষয় রাজনীতি, শিল্প-কারখানা এবং গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা। সমাজ পরিবর্তনের লক্ষ্যে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতাই তাঁর মূল লক্ষ্য।
Sk Rayhan জুনিয়র রিপোর্টার, গাজীপুর
মোহাম্মদ ইমান উদ্দিন একজন দক্ষ বাংলাদেশি সাংবাদিক, কলামিস্ট ও মাল্টিমিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। সাবেক এনজিও কর্মী ইমান বর্তমানে কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করছেন।
Mohammad Iman Uddin স্টাফ রিপোর্টার
বামন মন্ডল সাংবাদিকতার পাশাপাশি তিনি তথ্যপ্রযুক্তি বা আইটি খাতের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে যথেষ্ট আগ্রহী। আধুনিক প্রযুক্তির খুঁটিনাটি এবং ডিজিটাল বিশ্বের পরিবর্তনগুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরাই তার বিশেষ লক্ষ্য।
Bamon Mandal স্টাফ রিপোর্টার, ঢাকা
মো. মোস্তাফিজুর রহমান কাইয়ুম একজন প্রতিশ্রুতিশীল লেখক, সাংবাদিক ও উইকিপিডিয়ান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল সাহিত্যচর্চায় তিনি একজন কবি হিসেবেও সুপরিচিত। বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টাল নোটো পোস্ট-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
Md Mostafizur Rahman Quaium স্টাফ রিপোর্টার