সর্বশেষ আপডেট: ঢাকা - আগস্ট ২৬, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না: প্রতিমন্ত্রী
পর্তুগালের ঐতিহ্যবাহী ‘ফিস্ট অফ সেন্ট জন’ উৎসব শুরু ২৩ জুন
সালাহউদ্দিন সুমন ও নিলয়ের সুমেরু (আর্কটিক) অভিযান শুরু
দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ
Header Logo Header Logo
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • অর্থনীতি
  • খেলা
  • মফস্বল
  • ভিডিও
  • অন্যান্য
    • প্রবাস
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Notification
ট্রেন্ডিং
  • আদমদীঘি
  • বগুড়া
  • মালয়েশিয়া
  • বাগেরহাট
  • তারেক রহমান
  • বিএনপি
  • গোপালগঞ্জ
  • ব্র্যাক ইউনিভার্সিটি
24 Bangladesh24 Bangladesh
Search
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • অর্থনীতি
  • খেলা
  • মফস্বল
  • ভিডিও
  • অন্যান্য
    • প্রবাস
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
  • Privacy Policy
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2026 24 Bangladesh | Powered By: Hur Agency
প্রবাস

গ্রিস প্রবাসীদের কষ্টের নাম পারিবারিক ভিসা

মতিউর রহমান মুন্না
By
মতিউর রহমান মুন্না
Motiur Rahman Munna
Byমতিউর রহমান মুন্না
এথেন্স, গ্রিস প্রতিনিধি
এথেন্স, গ্রিস প্রতিনিধি- আপনার সম্পর্কে ১০০ শব্দে লিখে পাঠান।
Follow:
- এথেন্স, গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৬
শেয়ার
শেয়ার

মতিউর রহমান মুন্নাইউরোপের দেশ গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ কাজ করেন গার্মেন্টস খাতে। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে বছরের পর বছর কাটাচ্ছেন প্রবাস জীবন। তাদেরই একজন শহিদুল ইসলাম। পবিত্র ঈদুল আযহা চলে গেল। অথচ উৎসবের এই সময়েও মন ভালো নেই তাঁর। কাজের ফাঁকে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘পরিবার ছাড়া এখানে কোনো কাজেই মন বসছে না। কাগজপত্রের জটিলতার কারণে দেশেও যেতে পারছি না। পরিবার যদি পাশে থাকতো, তাহলে হয়তো আনন্দে ঈদ উদযাপন করতে পারতাম।’

শুধু শহিদুল নয়, হাজরো গ্রিস প্রবাসীর মনে একই কষ্ট। বিশ্বজুড়ে বর্তমানে প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসে জীবনযাপন করছেন। জীবিকার তাগিদে একটু ভালো ভবিষ্যতের আশায় তাঁরা দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। কিন্তু সেই স্বপ্নের আড়ালেই লুকিয়ে আছে দীর্ঘ অপেক্ষা, একাকীত্ব আর পরিবারহীন জীবনের কষ্ট।

ইউরোপের অনেক দেশে পরিবার আনার প্রক্রিয়া তুলনামূলক সহজ হলেও গ্রিসে পারিবারিক ভিসা যেন প্রবাসীদের জন্য বড় এক চ্যালেঞ্জ। বাংলাদেশে গ্রিসের কোনো দূতাবাস না থাকায় ভিসা সংক্রান্ত সব কাজ করতে হয় ভারতে গিয়ে। আর সেখান থেকেই শুরু হয় ভোগান্তির নতুন অধ্যায়।

গ্রিস প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, ভারতের গ্রিক দূতাবাসকে ঘিরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। নির্দিষ্ট দালাল ছাড়া আবেদন এগোয় না। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে শুরু করে নথি সত্যায়ন – সবকিছুতেই এক অঘোষিত বাধা। ফলে অনেককেই লাখ লাখ টাকা খরচ করেও খালি হাতে ফিরতে হয়।

গ্রিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এখন পরিবার বিচ্ছেদের গল্পই বেশি শোনা যায়। কেউ কেউ ২০ থেকে ২৫ বছর ধরে গ্রিসে বৈধভাবে বসবাস করছেন। এমনকি স্থায়ী রেসিডেন্সিও পেয়েছেন। তারপরও স্ত্রী-সন্তানদের কাছে নিতে পারছেন না। গার্মেন্টস, রেস্টুরেন্ট ও কৃষি খাতে কর্মরত এসব প্রবাসীর জীবনে অর্থনৈতিক স্বচ্ছলতা এলেও পারিবারিক সুখ অধরাই থেকে গেছে।

গ্রিস প্রবাসী রফিকুল ইসলাম জানান, মাসে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করলেও তাঁর জীবনে আনন্দ নেই। দীর্ঘদিন ধরে পরিবার ছাড়া কাটানো দিনগুলো তাঁকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। অন্যদিকে, প্রায় দুই যুগ ধরে গ্রিসে বসবাসরত আবদুল মালেক বলেন, পরিবারের জন্য বহুবার চেষ্টা করেছেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে ভারতের উদ্দেশে কাগজপত্র পাঠিয়েছেন। কিন্তু সেখানে দুই মাস অবস্থান করেও ভিসার কোনো অগ্রগতি হয়নি।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম বলেন, ‘ঢাকায় গ্রিসের স্থায়ী দূতাবাস চালুর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এ বিষয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতিও চলছে। প্রবাসীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

বর্তমানে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি গ্রিসে বসবাস করছেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তাঁরা। গ্রিসের আইন অনুযায়ী, বৈধ অভিবাসীরা পারিবারিক পুনর্মিলন ভিসায় স্ত্রী ও সন্তানদের নেওয়ার অধিকার রাখেন। তবে বাস্তবে সেই প্রক্রিয়া অত্যন্ত জটিল। সব শর্ত পূরণ করেও মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে প্রবাসীদের। অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীও এই জটিলতা কাটিয়ে উঠতে পারছেন না।

বর্তমান নিয়ম অনুযায়ী, প্রথমে সব নথি সত্যায়ন করে ঢাকার ভিএফএস অফিসে জমা দিতে হয়। এরপর সেই ফাইল পাঠানো হয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত গ্রিক দূতাবাসে। সেখান থেকে গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত আসে। এই ত্রিমুখী প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় বাড়ছে দুর্ভোগ। প্রবাসীদের দাবি, এই জটিলতার সুযোগ নিয়েই সক্রিয় রয়েছে দালাল সিন্ডিকেট।

বাংলাদেশে গ্রিসের দূতাবাস চালু করা এবং পারিবারিক ভিসা প্রক্রিয়া সহজ করতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রবাসীদের প্রতি আরও মানবিক ও আন্তরিক হওয়ার প্রত্যাশা জানিয়েছেন গ্রিস প্রবাসী বাংলাদেশিরা।

২৪ বাংলাদেশ অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগগ্রিস:
সর্বশেষ সংবাদ
Bangladesh Global Parliament
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
লিড নিউজ সংসদ
এলজিআরডি প্রতিমন্ত্রী
অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না: প্রতিমন্ত্রী
মফস্বল ফোকাস
পোর্তোর সেন্ট জন উৎসব: আকর্ষণীয় আতশবাজি ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ
পর্তুগালের ঐতিহ্যবাহী ‘ফিস্ট অফ সেন্ট জন’ উৎসব শুরু ২৩ জুন
নির্বাচিত পোস্ট বিদেশ
অ্যান্টার্কটিকার পর এবার সুমেরু জয়ে দুই বাংলাদেশি অভিযাত্রী
সালাহউদ্দিন সুমন ও নিলয়ের সুমেরু (আর্কটিক) অভিযান শুরু
ভ্রমণ
Benzir Ahmed Arrest in Dubai
দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ
আইন ও বিচার লিড নিউজ
প্রধানমন্ত্রী
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী লিড নিউজ
২৪ বাংলাদেশ আর্কাইভ
Su Mo Tu We Th Fr Sa
আজকের দিন-তারিখ
  • ()
  • ()

সম্পর্কিত

Jarsy
খেলাপ্রবাস

মালদ্বীপে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ

জুন ১৪, ২০২৬
আবুধাবি
প্রবাস

কনসাল জেনারেলের সঙ্গে দুবাই বিএনপির মতবিনিময় সভা

জুন ১৪, ২০২৬
কার্ডিফ
প্রবাস

কার্ডিফে পবিত্র ঈদুল আযহা উদযাপন

জুন ২, ২০২৬
ওমান
প্রবাস

গাড়িতে মিললো প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর মিজানের মরদেহ

জুন ২, ২০২৬
আরো সংবাদ দেখুন
Header Logo Header Logo

Information You Can Trust: Stay instantly connected with breaking stories and live updates. From politics and technology to entertainment and beyond, we provide real-time coverage you can rely on, making us your dependable source for 24/7 news.

Youtube Facebook-square Tiktok Instagram X-twitter Linkedin Whatsapp Telegram Threads
  • Editor: Deloer Hossain Mohin
  • 28/C Toyenbee Circular Road, Rahmania International Complex, Dhaka -1000, Bangladesh
  • +88 01683 367398
  • 24bangladeshonline@gmail.com

Copyright © 2026 24 Bangladesh | Powered By: Hur Agency

Copyright © 2026, 24 Bangladesh, All Rights Reserved | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Header Logo Header Logo
Welcome to 24 Bangladesh
Username or Email Address
Password

Lost your password?